Saturday, September 5, 2026
28 C
Kolkata

অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের রাজ্য কমিটি গঠন ধুলিয়ানে

অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের রাজ্য কমিটি গঠন হল গত বুধবার। মুর্শিদাবাদের ধুলিয়ানে ইমামদের এই সংগঠনটির রাজ্য কমিটি গঠিত হয়। ২০২২- ২০২৪ টার্মের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুত তাওয়াব। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা বাবর আলি এবং মাওলানা আব্দুল কাহির, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা সাজিদুল ইসলাম। এদিন ৯ জনের রাজ্য কমিটি গঠিত হয়।

এদিনের রাজ্য কমিটি প্রতিনিধি নির্বাচনে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত জেলা কমিটির সদস্যরা। জেলা কমিটির সদস্যরাই রাজ্য কমিটি নির্বাচিত করেন।

উল্লেখ্য, অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল ইমামদের জন্য একটি সর্বভারতীয় সংগঠন। এই সংগঠন ইমামদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে কাজ করার সাথে সাথে ইমামদের সন্তানদের পড়াশোনার জন্য স্কলারশিপও দিয়ে থাকে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories