Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

সামান্য ভুলে ২৪ কোটি টাকা গচ্চা!

 

মানুষ নানা কারণে নানা রকমের ভুল করে। এটা মানুষের সহজাত বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। তাই বলে ভুল করে কেউ লাখ ডলারের সম্পত্তি হাজার ডলারে বিক্রি করে দেবেন! এমন কান্ডই ঘটিয়েছেন ম্যাক্স নামের এক ব্যক্তি। তিনি তার নন-ফাঞ্জিবল টোকেন (এনএফটি) বিক্রি করে পস্তাচ্ছেন। ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে সাম্প্রতিক সংযোজন হলো এনএফটি।

 

অনলাইন প্ল্যাটফর্ম দ্য বোর্ড অ্যাপ ইয়ট ক্লাবে নিজের এনএফটির বিক্রয়মূল্য নির্ধারণ করতে গিয়ে এই মহাভুল করে ফেলেন ম্যাক্স। তিনি তার এনএফটি বিক্রি করেছেন ২ হাজার ৮৪৪ ডলারে (প্রায় আড়াই লাখ টাকা)। কিন্তু তিনি এর দাম পেতে পারতেন ২ লাখ ৮৪ হাজার ৪৯৫ ডলার (প্রায় সাড়ে ২৪ কোটি টাকা)। আফসোস করে ম্যাক্স বলেন, ‘অমনোযোগী হওয়ার ফলে এমনটি হয়েছে। আমি প্রতিদিন বেশ কিছু এনএফটি বিক্রির তালিকায় দিয়ে থাকি। কিন্তু সেদিন এর দাম বসানোর সময় মনোযোগ দিতে পারিনি।’ ভুল করে ফেলার পর তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন তিনি। কিন্তু মুহ‚র্তেই সর্বনাশ ঘটে যায়। ফেরত নেওয়ার বাটন চেপেও কাজ হয়নি। ততক্ষণে মাথায় হাত ম্যাক্সের! কম দাম বলে এনএফটি দ্রæতই বিক্রি হয়ে যায়। পরে প্রথম ক্রেতা সেই এনএফটি আবার বিক্রি করেন ২ লাখ ২৭ হাজার ডলারের বেশি মূল্যে!

 

ম্যাক্স বলেন, ‘ক্লিক করার পরপরই বুঝতে পারি, কোথাও ভুল হয়ে গেছে। কিন্তু বাতিল করার আগেই কেউ একজন সেটা কিনে নেয়। ক্লিক করার পর আর সেটা ঠেকানোর উপায় ছিল না। অবশ্য যে এটি কিনে নিয়েছেন, তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। এটা খেলারই অংশ। মার্কেটপ্লেসে মূল্য নির্ধারণ করার পর আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। এর মধ্যে এসব ঘটে গেছে।’

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories