Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

আফগানিস্তানে ১০০ কোটি রিয়াল দেয়ার ঘোষণা সৌদির

 

আফগানিস্তানে মানবিস সহায়তা হিসাবে ১০০ কোটি রিয়াল দেবে সৌদি আরব। রবিবার অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশনে এই ঘোষণা দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

 

ইসলামাবাদে ওআইসি সম্মেলনে ভাষণ দেয়ার সময়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী অধিবেশন আহ্বান করার জন্য এবং স্বল্পতম সময়ে সর্বোত্তম ব্যবস্থা করার জন্য পাকিস্তানকে শ্রদ্ধা জানান। তিনি বৈঠকের ব্যবস্থা করার জন্য ইসলামাবাদ এবং ওআইসি মহাসচিব ও অন্যান্যদের এতে যোগ দেয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি আফগানিস্তানের জন্য ১০০ কোটি রিয়াল মূল্যের সাহায্যের ঘোষণা দিয়েছেন এই বলে যে, আফগান ইস্যুকে অবশ্যই মানবিক ভিত্তিতে দেখা উচিত এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির নারী ও শিশুরা সহ সবাই ভুগছে।

 

ফয়সাল বিন ফারহান বলেন, ‘আফগানিস্তানের অর্থনৈতিক সঙ্কট আরও গুরুতর হতে পারে, সেখানকার মানুষ আমাদের সাহায্যের জন্য উন্মুখ।’ তিনি পুনর্ব্যক্ত করেছেন যে, ‘আমরা আফগানিস্তানে শান্তি চাই’ এবং যুদ্ধ-বিধ্বস্ত দেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি অঞ্চল ও বিশ্বে প্রভাব ফেলতে পারে।

 

আফগানিস্তানে মানবিক সঙ্কট এবং অর্থনৈতিক পতন রোধে একটি যৌথ কৌশল তৈরি করার জন্য পাকিস্তান ওআইসি-এর পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি শক্তিশালী দেশগুলোর প্রতিনিধিদের বিশেষ বৈঠকের আয়োজন করছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories