Saturday, September 5, 2026
28 C
Kolkata

ডোমকলে মহকুমা আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরীর উদ্যোগে ‘দুয়ারে চিকিৎসা’

এনবিটিভি,ডোমকল: ডোমকল মহকুমার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে সোমবার ‘দুয়ারে চিকিৎসা’ শিবির অনুষ্ঠিত হল। জানা গেছে, ডোমকল মহকুমা আরক্ষা আধিকারিকের দপ্তরে সকাল ১০টা থেকে শিবির শুরু হয়। এই শিবিরে রোগী দেখবেন ডাঃ এস মণ্ডল, এম.বি.বি.এস,(কোল), ডব্লু,বি,ইউ,এইচ,এস(কোল), শিশুরোগ, চর্মরোগ, কুষ্ঠ ও যৌন রোগ বিশেষজ্ঞ, অভিজ্ঞ জেনারেল ফিজিশিয়ান।

উল্লেখ্য,ডক্টর মন্ডল বর্তমানে কানাপুকুর বি.পি.এইচ.সি তে কর্মরত। শিবিরে মোট ৫০ জন রোগী দেখা হবে। রোগী দেখার জন্য কোনরকম ফি বা অন্যান্য চার্জ নেওয়া হবে না। বলাই বাহুল্য, ডোমকলে মহকুমা আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরীর উদ্যোগে দুয়ারে চিকিৎসা শিবির করায় সাধুবাদ জানিয়েছেন সকলে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories