Saturday, September 5, 2026
30 C
Kolkata

ফেন্সিডিল পাচারের সময় বিএসএফের গুলিতে নিহত হল এক পাচারকারী

এনবিটিভি,মালদা: নিষিদ্ধ কফসিরাপ ফেন্সিডিল পাচারের সময় বিএসএফের
গুলিতে নিহত হল এক বাংলাদেশী পাচারকারী। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগরের চৌকি নওয়াদা এলাকায়। মৃত ওই পাচারকারী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধুলিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। নিহত ব্যাক্তির নাম ইব্রাহিম।

বিএসএফ সূত্রে খবর, ২২ ডিসেম্বর রাত দেড়টা নাগাদ আন্তর্জাতিক কাঁটাতারের কাছে ভারতীয় ভূখণ্ডে পনেরো থেকে কুড়ি জনের সশস্ত্র একটি দলকে ব্যাগ সমেত সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে থাকে। তা  দেখে সন্দেহ হয় সত্তর নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানদের। তারা ওই দলটিকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাঁসুয়া ও ইট পাথর নিয়ে আক্রমণ চালায়। বিএসএফের পাল্টা গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর।

জানা গেছে, বাংলাদেশে কফসিরাপ ফেন্সিডিলের চড়া দামের লোভে সীমান্ত দিয়ে ভারত থেকে তা পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছিল দলটি। ঘন কুয়াশার সুযোগ নিয়ে পাচারকারীরা ভারতীয় ভূখণ্ডের ভেতরে চলে এসেছিল বলে খবর। বিএসএফ জওয়ানদের গুলিতে আহত পাচারকারীকে ঘটনাস্থলে ফেলে পালায় বাকি দুস্কৃতিরা। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, দুটি হাঁসুয়া এবং প্রায় দুশো বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিএসএফ।

আহত পাচারকারিকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মেডিকেল কলেজের মর্গে তার দেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ইতিমধ্যেই চোরাচালান বিষয়ে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবিকে অভিযোগ জানিয়েছে বিএসএফ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories