Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাড়ি লিখে দেওয়ার জন্য চাপ, ঠাকুমাকে তাড়িয়ে দিলো নাতি



এনবিটিভি ,রানাঘাট : বাড়িতে প্রবীণরা কি ব্রাত্য? কেন তাঁদের ঠাঁই মেলে না ঘরে? অনেক ক্ষেত্রেই দেখা যায়, তাঁরা অত্যাচারিত, বঞ্চিত অবশ্য ব্যতিক্রমও আছে। অনেক বাড়িতেই সসম্মানে তাঁরা আছেন ঘর আলো করে। কারণ বয়স্কদের অভিজ্ঞতায় ঋদ্ধ হয় একটা পরিবার।

এবার মারধর করে বাড়ি থেকে ঠাকুমাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ নাতির বিরুদ্ধে। প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা হয়নি। অবশেষে বৃদ্ধাশ্রমে ঠাঁই নিতে হচ্ছে ঠাকুমাকে। ঘটনাটি নদিয়ার রাণাঘাটের শ্যামনগর এলাকার।

সূত্রের খবর, স্বামী মারা গেছে প্রায় ১০ বছর হল। তারপর থেকেই ঠাকুমার উপর অত্যাচার করে অভিযুক্ত নাতি এবং নাতবৌ। ঠাকুমার অভিযোগ, তাঁকে মারধর ও গালিগালাজ করে নাতি ও নাতবৌ। নাতির নামে বাড়ি লিখে দেওয়ার জন্য চাপ দেয় তারা। বৃদ্ধা জানান, পুলিশের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। এখন তারা অসহায় বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তিনি এখন মেয়ের বাড়িতে আছেন। কিন্তু সেখানে এসেও ঝামেলা করে নাতি। তাই ওই বৃদ্ধাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে বলে ঠিক করেছে মেয়ে-জামাই। অভিযোগ, ঠাকুমার বার্ধক্যভাতার টাকা থেকে শুরু করে রেশনসামগ্রীও নিয়ে নেয় ওই নাতি। এখন বৃদ্ধার একটাই আর্জি, যেভাবে হোক তাঁর বাড়িতে যেন তাঁকে ফিরিয়ে দেবার ব্যবস্থা করে প্রশাসন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories