Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

আসানসোল পুরভোটের মুখে তৃণমূলে যোগ কংগ্রেস ও সিপিআই এর দুই নেতা-নেত্রীর

নিউজ ডেস্ক : ঠিক পুরভোটের আগে আসানসোলে শক্তি বাড়িয়ে নিলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে আসানসোলের রবীন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ও অন্যান্য নেতাদের উপস্থিতিতে কংগ্রেস ছেড়ে ইন্দ্রানী মিশ্র এবং সিপিআই ছেড়ে মানিক মালাকার যোগ দিলেন তৃণমূলে।

তাঁদের সঙ্গেই কংগ্রেস ও বামদল ছেড়ে আরও প্রায় ২৫০ জন যোগ দিলেন তৃনমূলে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজেদের দল বদলের কারণ হিসেবে ইন্দ্রানী মিশ্র ও মসনিক মালাকার বলেন, মানুষের পাশে থাকার জন্যই তাঁদের এই সিদ্ধান্ত। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, আরও অনেকে তৃনমূলে আসতে চাইছে। তিনি বলেন, আসানসোলের আসন্ন পুরভোটে বিজেপি নির্দল প্রার্থীদের চেয়েও কম আসন পাবে। তাদের কথায় রাজ্যের উন্নয়নের গতি বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কাজ করতে চান। বিজেপি এবং সিপিআইএম এর সঙ্গে জনসাধারনের সমর্থন নেই বলে তারা মন্তব্য করেন। তবে জেলার সিপিআইএম এবং বিজেপি নেতৃত্বের তরফ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories