Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

শান্তিপুরে ড্রেনের কাজ সম্পন্ন করতে সাধারণ মানুষের বিক্ষোভ, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পৌর প্রশাসকের

এনবিটিভি, নদীয়াঃ খোলা অবস্থায় পড়ে রয়েছে ড্রেন, যেকোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। এবার ড্রেনের কাজ সম্পন্ন করতে হবে এই দাবিতেই বিক্ষোভ শুরু করল স্থানীয়রা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার শান্তিপুর দালাল পাড়া লেনে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গভীর ড্রেনটি খোলা অবস্থায় পড়ে রয়েছে। এবিষয়ে একাধিকবার শান্তিপুর পৌরসভায় জানোনো হলেও কোনরকম গুরুত্ব দেয়নি শান্তিপুর পৌরসভা। যার কারণে গত কয়েক মাস আগে গভীর ড্রেনের ভেতরে পড়ে গিয়ে এলাকারই এক প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়।

মৃত্যুর ঘটনার পরেই শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে ওই এলাকার গভীর ড্রেনটি পুরো ঢাকার আশ্বাস দিয়েছিল। কিন্তু স্থানীয়দের দাবি শুধু কালভাট অংশটুকুই ঢাকার ব্যবস্থা করছে শান্তিপুর পৌরসভা। স্থানীয়রা ইঞ্জিনিয়ারদের মাধ্যমে জানতে পারায় ক্ষোভে ফেটে পড়েন তারা। এর পরেই তারা বিক্ষোভের পথ বেছে নেন।  

বৃহস্পতিবার সকাল থেকেই ওই এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ করেন। যদিও স্থানীয় বাসিন্দারা এর আগেই লিখিতভাবে তাদের দাবি জানিয়েছিলেন শান্তিপুর পৌরসভায়। স্থানীয়দের দাবি, অবিলম্বে যদি গভীর ড্রেনটি পুরোপুরি ঢাকার ব্যবস্থা না করে শান্তিপুর পৌরসভা তাহলে ওই প্রবীণ ব্যক্তির মত যেকোনো সময় আবারও বড় সড়ক দুর্ঘটনা ঘটতে পারে। শান্তিপুর পৌরসভার দৃষ্টি আকর্ষণের জন্যই এই বিক্ষোভ কর্মসূচি করেন এলাকার স্থানীয় মানুষ।

 এদিনে আন্দোলনের ব্যাপারে শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক সুব্রত ঘোষ বলেন, “ বিষয়টি খতিয়ে দেখা হবে,  এর আগেও ওই এলাকায় যে দুর্ঘটনা ঘটেছিল তা খুবই মর্মান্তিক। এলাকার সাধারণ মানুষের দাবী অনুযায়ী কিভাবে গভীর ড্রেনটি সম্পূর্ণ ঢাকার ব্যবস্থা করা যায় তা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে বলে জানান পুর প্রধান।”

সুব্রত ঘোষ, শান্তিপুর পৌর প্রশাসক।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories