Sunday, September 6, 2026
28 C
Kolkata

অস্ট্রেলিয়ার জাতীয় দলে ফিরে দুর্দান্ত ফর্মে উসমান খোয়াজা

দু’বছর পরে টেস্ট দলে সুযোগ পেয়ে বলেছিলেন শতরান করবেন। সেটা করে দেখালেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ব্যাটার উসমান খোয়াজা। ট্রাভিস হেড করোনা আক্রান্ত হওয়ায় দলে জায়গা হয় খোয়াজার। আর সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন তিনি। তাঁর ব্যাটে ভর করে প্রথম ইনিংসে বড় রান করল অস্ট্রেলিয়া।

ঐতিহ্যবাহী অ্যাশেজে অস্ট্রেলিয়ার দাপট অব্যাহত রয়েছে। টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত করা অজিরা চতুর্থ টেস্টেও দুরন্ত। সিডনি টেস্টে উসমান খাজার সেঞ্চুরিতে ৪১৮ রানে প্রথম ইনিংস ডিক্লিয়ার করেছে স্বাগতিক শিবির। জবাবে ব্যাট করতে নেমে বৃহস্পতিবার দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ১৩ রান।

প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৩ উইকেটে ১৬৩ রান। ৬ রানে স্মিথ ও ৪ রানে খাজা ছিলেন অপরাজিত। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে স্মিথ ফিফটি করলেও তিন অঙ্কের রানের দেখা পান উসমান খান। খেলেন ১৩৭ রানের দারুণ ইনিংস। টেস্ট ক্যারিয়ারে খাজার এটি নবম শতক। ২৬০ বলের ইনিংসে খাজা হাকান ১৩টি চার। নেই কোন ছক্কা।

১৪১ বলে ৬৭ রান করে ফেরেন স্টিভেন স্মিথ। শেষের দিকে মিচেল স্টার্ক ৩৪ রানে থাকেন অপরাজিত। ২৪ রান করেন অধিনায়ক প্যাট কামিন্স। ৮ উইকেটে ৪১৬ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories