Wednesday, October 21, 2026
25 C
Kolkata

পশ্চিম বর্ধমান জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, দাবী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের

এনবিটিভি, আসানসোলঃ পশ্চিম বর্ধমান জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আসানসোলের কল্যাণপুরের পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস একথা জানান। এদিন এই প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস বলেন, সম্প্রতি আসানসোল জেলা হাসপাতাল ১০ জন, পশ্চিম বর্ধমানের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে ৩ জন সহ জেলায় বহু মানুষ করোনা আক্রান্ত হয়েছে। তাই সেভ হোম গুলোকে পরিস্কার করা হচ্ছে।”

উল্লেখ্য, এদিন সকলকেই কোভিড বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এসকে মোঃ ইউনুস। আসানসোলের বেশীরভাগ এলাকায় প্রশাসনের টহলদারি দেখা যাচ্ছে। তবে সাধারণ মানুষের সচেতন না হলে, করোনা সংক্রমণের হার কমানো সম্ভব নয়। তাই মানুষকে সচেতন থাকতে এবং দূরত্ব বজায় রেখে চলাচল করতে সঙ্গে মাস্ক ব্যবহার করতে এবং নিয়মিত হাত স্যানিটাইজার করার প্রতি বেশি জোর দেওয়ার কথা বলা হচ্ছে।

এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: এসকে মোঃ ইউনূস আরও জানান, রাজ্যের অন্যান্য জেলা ছাড়াও পশ্চিম বর্ধমান জেলাতেও কোভিড প্রচুর পরিমাণে বাড়ছে। আসানসোল জেলা হাসপাতালের আর্টিফিসিয়াল ল্যাবে প্রায় ১০ জন আক্রান্ত হয়েছে। তবে এখনও অব্দি চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। এভাবে যদি সবাই পজিটিভ হতে থাকে তাহলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে বলে মনে করছি। আমরা চাইবো যাতে হাসপালে পরিষেবা জেনো ভালো থাকে, তাই সকলকে সচেতন থাকতে হবে।”

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories