Saturday, September 5, 2026
30 C
Kolkata

ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও ইতালিতে করোনা ভ্যাকসিনবিরোধী র‌্যালি

সমগ্র পশ্চিম ইউরোপে করোনা ভ্যাকসিনবিরোধী র‌্যালি হয়েছে। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও ইতালিতে অনুষ্ঠিত ওই র‌্যালিতে অংশ নেয়া ব্যক্তিরা করোনার টিকা নেয়ার প্রয়োজনীয়তার বিরুদ্ধে বিক্ষোভ করেন। ফ্রান্স সরকার ভ্যাকসিন না নেয়াদের বিভিন্ন অধিকারের ওপর বিধি-নিষেধ আরোপ করার পরিকল্পনা করেছে। এ কারণে ভ্যাকসিন গ্রহণ না করা এক লাখের বেশি ব্যক্তি দেশটিতে বিক্ষোভ করেছেন। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ভ্যাকসিনবিরোধী বিক্ষোভকারীরা প্রবল শীত ও বৃষ্টি উপেক্ষা করে মিছিল করেছে। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করছিলেন যাতে লেখা ছিল, সত্য ও স্বাধীনতা। এছাড়া অনেক প্ল্যাকার্ডে লেখা ছিল ভ্যাকসিন পাশের বিরুদ্ধে না বলুন।

শুক্রবার ফ্রান্সে একদিনে করোনা আক্রন্তর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে একটি বিল পাশ হয়েছে যাতে বলা হয়েছে, বাইরে খেতে যাওয়া, ভ্রমণ, আন্তঃনগর ট্রেন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে হলে পূর্ণাঙ্গ ভ্যাকসিন নেয়ার প্রমাণপত্র দেখাতে হবে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন যে তিনি এমন ব্যবস্থা গ্রহণ করবেন যে যারা ভ্যাকসিন নেননি তারাও এটা গ্রহণ করতে বাধ্য হবেন।এরপরেই বিক্ষোভ করতে শুরু করেন ভ্যাকসিন গ্রহণ না করা ব্যক্তিরা। এ ভ্যাকসিনবিরোধী বিক্ষোভে এক লাখের বেশি ব্যক্তি অংশ নেন। প্রবল শীত ও বৃষ্টি উপেক্ষা করে মিছিলে অংশ নেয়া ব্যক্তিদের অনেকেই মাস্ক পরেননি।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories