Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

কাজাখস্তানে বিক্ষোভ-দাঙ্গায় ১৬৪ জনের বেশি নিহত, গ্রেফতার পাঁচ হাজার

কাজাখস্তানে এক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে ১৬৪ জনেরও বেশি নিহত হয়েছে। এছাড়া গ্রেপ্তারের শিকার হয়েছে আরও পাঁচ হাজার বিক্ষোভকারী। কাজাখ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম স্পুৎনিক এ তথ্য জানিয়েছে।জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ থেকে শুরু হওয়া গত কয়েক দিনের প্রাণঘাতী সহিংসতার পর প্রাথমিকভাবে ১৯৮ মিলিয়ন ডলারের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।মন্ত্রণালয় বলছে, গত কয়েক দিনের সহিংসতায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংকে হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা প্রায় ৪০০ যানবাহন ধ্বংস করেছে।রোববার কাজাখস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তাসংস্থা স্পুটনিক বলছে, সাম্প্রতিক সহিংসতায় দুই শিশুসহ অন্তত ১৬৪ জনের প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে দেশটির প্রধান শহর আলমাতিতেই মারা নিহত হয়েছেন ১০৩ জন। দেশটির বৃহত্তম এই শহরে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরলান তুরগুমবায়েভ বলেছেন, দেশের সব অঞ্চলেই আজ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তারপরও দেশটিতে আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাস দমন অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। সহিংসতার ঘটনায় পৃথক ১২৫টি তদন্তের অংশ হিসাবে ৫ হাজার ১৩৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে গত রোববার কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এর জেরে বুধবার মন্ত্রিসভাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ। বিক্ষোভকারীরা এতেও শান্ত না হলে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রসিডেন্ট। পরিস্থিতি সামাল দিতে সেনা সহযোগিতার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ জানান তোকায়েভ। সেই অনুরোধে সাড়া দিয়ে কাজাখাস্তানে সেনা ইউনিট পাঠান পুতিন। শুক্রবার বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন তোকায়েভ।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories