Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

“মাইনা নাই, খাবো কি!” আত্মহত্যা করার দাবি জানিয়ে সুপারকে ঘিরে বিক্ষোভ

এনবিটিভি, নদীয়াঃ  কোভিড পরিস্থিতির মধ্যেও দীর্ঘ আট মাস হাসপাতালে সিকিউরিটি গার্ডের কাজ করে মাইনা পাচ্ছেনা। অবশেষে নিজেদের গলায় দড়ি পড়ে অভিনব কায়দায় হাসপাতালে সুপার কে ঘিরে বিক্ষোভ। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা নদীয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে।

 জানা যায়, নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতালে কৃষ্ণনগর সদর হাসপাতালে সিকিউরিটি সংস্থার একাধিক ব্যক্তি দীর্ঘ আট মাস ধরে হাসপাতালে ডিউটি করছেন। কিন্তু গত একমাস ধরে তারা নিজেদের মাইনে থেকে বঞ্চিত।

 বিক্ষোভকারীদের দাবি, করোনা সংক্রমনের মধ্যেও নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে তারা নিয়মিত কাজ করেছেন। এর আগেও তাদের সঠিক বেতনের দাবিতে জেলাশাসক থেকে শুরু করে জেলা স্বাস্থ্য দপ্তরে এবং হাসপাতালে সুপারের কাছে লিখিতভাবে জানিয়েছেন। হাসপাতালে সুপার বারংবার তাদের আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই তারা বেতন পেয়ে যাবেন।

কিন্তু দীর্ঘ আট মাস অতিক্রান্ত করলেও এখনো তারা বেতন পায়নি। অবশেষে পরিবার নিয়ে না খেতে পেয়ে মরার আশঙ্কায় হাসপাতাল সুপারকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখাতে থাকে তারা। নিজেদের গলায় দড়ি দিয়ে তাদের দাবি অবিলম্বে তারা যদি প্রাপ্য বেতন না পেয়ে অবশেষে পরিবার নিয়ে তাদের আত্মহত্যা করতে হবে।

 এ বিষয়ে সিকিউরিটি সংস্থার দাবি, যেহেতু হাসপাতালে পক্ষ থেকে তাদের অনু প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়া হয়নি সেই কারণেই তারা কর্মীদের মাইনে দিতে পারছেন না।

যদিও হাসপাতালে সুপার সোমনাথ ভট্টাচার্য বলেন, এর আগেও তিনি স্বাস্থ্য দপ্তরে লিখিত ভাবে জানিয়েছেন। কিন্তু কোন টাকা না আসার কারণে বকেয়া মঞ্জুর করতে পারছেন না।

যদিও বিক্ষোভকারীদের বিক্ষোভের ফলে গোটা হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। বিক্ষোভকারীরা হাসপাতাল সুপারকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসপাতালের পাশে একটি ধরনা মঞ্চ তৈরি করে সেখানে ধরনায় বসেছেন তারা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories