Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

আবারও রোহিঙ্গা ক্যাম্পে আগুন,পুড়ে যায় ২৯ শেল্টার

সপ্তাহ পার হতে না হতে রোহিঙ্গা ক্যাম্পে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে রোহিঙ্গাদের ২৯টি শেল্টার। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোঃ নাইমুল হক এই সংবাদটি নিশ্চিত করেছেন।তার তথ্য মতে, ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২ তে আগুন লাগার ঘটনা ঘটে। উক্ত আগুনে সাব ব্লক-বি/৩ এর ২৫ টি এবং ডি/২ এর ০৪ টি সেলটার সম্পুর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায় নি।উল্লেখ্য, গত বছরের ২২ মার্চ রাতে উখিয়ার ৮ ও ৯ নম্বর ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু বসতবাড়ি পুড়ে যায়। নিহত হয় ১৫ রোহিঙ্গা।গত ২ জানুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে অগ্নিকাণ্ডে বালুখালী ২০ নং ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতাল ও পাশের কয়েকটি বসতি পুড়ে যায়। সর্বশেষ ৯ জানুয়ারী বিকালে উখিয়ার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৬০০ শেড পুড়ে যায়।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories