Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বাংলার প্রাচীন লোকগীতি টিকিয়ে রাখার নয়া প্রয়াস নদীয়ার কৃষ্ণগঞ্জ লোক শিল্পীদের

এনবিটিভি, কৃষ্ণগঞ্জঃ  হলুই গান বা হোলবোল গান বাংলার প্রাচীন লোক গীতি। জানা যায় হলুই গান বা হোলবোল গান এর প্রচলন হয়েছিল নদীয়ার কৃষ্ণগঞ্জে। এলাকার বাসিন্দা অজিত ঘোষের হাত দিয়ে।

 আগেকার দিনে রাখল বালকেরা মাঠে গরু চরানোর সময় বিভিন্ন গান বাঁধত। এরপর সন্ধ্যার সময় গরুকে গোয়ালে ঢোকানোর পর তারা খোল, করতাল নিয়ে বেড়িয়ে পড়ত পাড়ায় পাড়ায়। এরপর বাড়ি বাড়ি গিয়ে গান শোনাতো আর তার পরিবর্তে সংগ্রহ করতো চাল, ডাল, আলু ও সবজি, তেল, নুন ইত্যাদি। সাধারণত তারা সারা পৌষ মাস ধরে এটা করত। এরপর পৌষ মাসের শেষ ও মাঘ মাসের শুরুতে তারা গ্রামের মাঠের মধ্যে সবাই মিলে বনভোজন করে খেত। 

পাড়ায় পাড়ায় লোকগীতি।

তাদের এই গানের মধ্যে থাকতো কৃষ্ণ রাধার প্রেমের কথা ও বিভিন্ন লোক গল্পের কথা। গ্রামের লোকের মন জয় করার জন্য তৈরি করতো বিভিন্ন প্রবাদ কথাও যেমন, ‘যে দেবে কাটা কাটা তার হবে সাত বেটা ইত্যাদি। কিন্তু আজ এই লোক সংস্কৃতি বিলুপ্তির পথে।

নতুন প্রজন্ম পছন্দ করেনা এসব গান। কিন্তু এই লোক ঐতিহ্য ধরে রাখতে আজও পৌষ মাসের শুরুতে বাড়ি বাড়ি গিয়ে গান করেন শিল্পী নিত্য গোপাল দাস ও তার সঙ্গী সাথীরা। তাদের কথায় তারা এইবার তাদের গানে তুলে ধরেছেন করোনার সচেতনতার কথা। আর এই করোনা বিধি মাথায় রেখেই তারা মাত্র কয়েক জন মিলেই করবে এই বনভোজন উৎসব।

লোকগীতি শুনে চাঁদা দিচ্ছেন গ্রামবাসী।

সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সাহিত্যিক তাপস কুমার মিত্রর মতে, আধুনিক সমাজের কিছু মানুষ এখনও আছে যারা তাদের পূর্ব পুরুষের ঐতিহ্য ও লোক সংস্কৃতি ধরে রাখতে চায়। তাদের এহন প্রয়াসকে কুর্নিশ জানায়। লোক সংস্কৃতি ভালোবেশে তার অতীত ইতিহাস চিনিয়ে দেওয়াটা রাখল বালকেরা করে চলেছে। এই প্রাপ্তি সমাজের কাছে বড় পাওনা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories