Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ট্রেন থেকে পড়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের, শোকের ছায়া পরিবারে

এনবিটিভি, ডোমকলঃ  মুর্শিদাবাদ ডোমকল থানার অন্তর্গত মেহেদী পড়ার বাসিন্দা  রিংকু গাইন শ্রমিকের কাজ করত কেরালায়। রবিবার কেরালার উদ্দেশ্যের ট্রেনে ওঠেন ওই যুবক। সোমবার পরিবারের কাছে খবর আসে ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছে ওই যুবক এবং অন্ধ্রপ্রদেশের এক হাসপাতালে ভর্তি আছে। এরপর  মঙ্গলবার হাসপাতাল থেকে রিংকুর বন্ধুরা খবর দেয়, সে আর বেচেঁ নেই। খবর শুনে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারে সদস্যরা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিংকুর পরিবারে আছে স্ত্রী আলিয়া খাতুন, চার বছরের পুত্র সন্তান, আর বয়স্ক বাবা মা । ওই যুবকই পরিবারের একমাত্র উপার্জনকরী ছিল। খুব কষ্টে শিষ্টেই দিন চলত ওই পরিবারের। এই ঘটনায় পুরো পরিবার পথে এসে দাঁড়ালো।

 এখন শোকের ছায়া পরিবারে। পরিবারের একটাই কাতর আবেদন সরকারী সহযোগিতা। তাছাড়া সাংসারিক খরচ চালানো কঠিন হয়ে পড়বে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories