Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

দুষ্কৃতীদের আক্রমণে আহত তৃনমূলের তিন যুব কর্মী, চাঞ্চল্য সোনাখালী এলাকায়

এনবিটিভি, ক্যানিং:  দক্ষিন ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত সোনাখালী এলাকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের দ্বারা আক্রমণ হল তৃনমূলের তিন যুব কর্মী। আহত ওই তৃণমূল কর্মীরা বর্তমানে ক্যানিং মহকুমা হসপিটালে চিকিৎসাধীন।

 স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ তিন তৃণমূলকর্মী সোনাখালী বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে হেঁটে আসছিল। আর তখনই বেশকিছু দুষ্কৃতীরা অস্ত্রসহ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি কোপাতে থাকে তাদের। তাদের মধ্যে রাকেশ মোল্লা ওরফে বাপি নামে যুবকটির অবস্থা আশঙ্কাজনক। তাকে সোনাখালী থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্য দুই জনের শরীরেও বেশ কিছু আঘাতের চিহ্ন আছে।

ওই অঞ্চলের তৃণমূল নেতার বক্তব্য কোনো রাজনৈতিক কারণের এই হামলা হয়নি। এই হামলা হয়েছে ব্যক্তিগত শত্রুতার কারণে।

ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে যানা যায়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories