Sunday, September 6, 2026
28 C
Kolkata

গাছে পেরেক ব্যবহার করে দলীয় পতাকা লাগানোয় নিন্দা প্রকাশ রাজনৈতিক ব্যক্তিত্বদের

আসন্ন আসানসোল পৌরনিগম নির্বাচন উপলক্ষে বার্নপুরে গাছের মধ্যে পেরেক দিয়ে দলীয় পতাকা লাগানোর ঘটনায় নিন্দা প্রকাশ করলেন রাজনৈতিক দলের নেতৃত্বরা। জানা গিয়েছে আসানসোল পৌরনিগম নির্বাচন উপলক্ষে বার্নপুর স্টেশন রোডের বেশ কয়েকটি গাছে রাজনৈতিক দলের পতাকা লাগানো রয়েছে। কংগ্রেস, সিপিএম ও বিজেপির দলীয় পতাকা পেরেক দিয়ে গাছে লাগানো হয়েছে। আর এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

যদিও এই ঘটনা প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন এটা ১০০ শতাংশ অন্যায়। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। কারণ গাছেরও প্রাণ আছে।

অন্যদিকে তৃণমূল নেতা অশোক রুদ্র বলেন এটা নিন্দনীয় বিষয়। এমনকি সিপিএম নেতা চন্দন মিশ্র বলেন এটা বাঞ্ছনীয় নয়। তবে আমরা এই সমস্ত লাগানো পতাকা খুলে নেবো।

এর পাশাপাশি বিজেপি নেতা বাপ্পা বলেন নির্বাচন কমিশনের তরফে গাছ, বিদ্যুৎ এর খুঁটি এই সব জায়গায় দলীয় পতাকা লাগানো নিষেধ করা হয়েছে।গাছের ও প্রাণ আছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories