Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

নদীয়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য ছড়াল এলাকায়

নদীয়া, এনবিটিভিঃ এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শ্বশুরবাড়িতে স্ত্রী ও পুত্রসন্তানকে আনতে গিয়ে বাড়িতে ফিরে হঠাৎ বমি হাসপাতালে নিয়ে গেলে দু’দিনের মধ্যেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাটি শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের মেথির ডাঙা বাদের পাড়া এলাকায়। পরিবারের দাবি দীপেন্দ্রনাথ মন্ডলের বিবাহ হয় পাশের একটি গ্রামে, তার শাশুড়ি মাঝেমধ্যেই তার স্ত্রী এবং পুত্র সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যায়। শাশুড়ি তার মেয়েকে অন্যত্র বিয়ে দেবে বলে জামাই দীপেন্দ্রনাথ মন্ডলকে চাপ সৃষ্টি করে।

গত কয়েকদিন আগে একইভাবে দীপেন্দ্রনাথ মন্ডলের স্ত্রীকে এবং সাড়ে তিন বছরের পুত্রসন্তানকে নিয়ে চলে যায় শাশুড়ি। গত ২৬ তারিখ দীপেন্দ্র নাথ মন্ডল শ্বশুর বাড়িতে যাই স্ত্রী ও পুত্র সন্তানকে আনতে, রাত্রি ন’টা ত্রিশ নাগাদ বাড়িতে ফিরে হঠাৎই বমি শুরু করে দীপেন্দ্রনাথ। এরপরপরিবারের লোকজন তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শুরু করে। এরপর চিকিৎসকেরা পরিবারকে জানাই দীপেন্দ্রনাথ বিষক্রিয়া কিছু খেয়েছে, গতকাল সন্ধ্যা ছটা নাগাদ শান্তিপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর এই রহস্যর দানা বাঁধতে শুরু করে দীপেন্দ্রনাথ এর পরিবারে।

সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম দীপেন্দ্রনাথ মন্ডল বয়স আনুমানিক(৩২) বছর। দীপেন্দ্রনাথ এর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার এছাড়াও শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরিবারের দাবি তার শ্বশুর বাড়িতেই খাবারের মধ্যে কোনোকিছু বিষক্রিয়া মিশিয়ে দেওয়া হয়েছে, না হলে শ্বশুরবাড়ি থেকে বাড়িতে ফিরেই কিভাবে বমি করে। দীপেন্দ্রনাথকে মাঝেমধ্যেই তার শাশুড়ি চাপ সৃষ্টি করত তার স্ত্রীকে অন্যত্র বিয়ে দেবেন। তবে মানসিক অবসাদেই নিজে থেকেই বিষ খেয়েছে নৃপেন্দ্রনাথ নাকি শ্বশুরবাড়ি থেকে তাকে বিষক্রিয়া খাওয়ানো হয়েছে এই নিয়ে রহস্যর দানা বেঁধেছে দীপেন্দ্রনাথ এর পরিবারে।

শনিবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এছাড়াও ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। যদিও দীপেন্দ্রনাথ এর মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত শান্তিপুর থানায় কোন রকম লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories