Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

আসাদউদ্দিন ওয়াইসিকে Z ক্যাটাগরির নিরাপত্তা কেন্দ্রের, গুলির ঘটনায় গ্রেপ্তার দুই

এনবিটিভি ডেস্কঃ  বৃহস্পতিবার উত্তরপ্রদেশের হাপুর শহরে আসাদউদ্দিন ওয়াইসিকে হামলার ঘটনায় উত্তপ্ত উত্তরপ্রদেশ আজ কেন্দ্রর পক্ষ থেকে ওয়াইসিকে Z ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে সূত্রে জানা যায়। গুলির ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচার শেষে দিল্লি ফেরার পথে মিম সুপ্রিম সংসদ আসাদউদ্দিন ওয়াইসিকে লক্ষ্য করে গুলি ছড়ে। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ হামলার পরে ওয়াইসি টুইট করে জানায় যে,  হাপুর শহরে তাঁর গাড়িতে দু’জন লোক তিন থেকে চার রাউন্ড গুলি চালায়। যদিও হামলার ঘটনায় কেউ আহত হয়নি।

 জেড ক্যাটাগরির নিরাপত্তা হল দ্বিতীয় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা কভার। Z ক্যাটাগরির সুরক্ষা সহ একজন ব্যক্তিকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সশস্ত্র কমান্ডোদের দ্বারা নিরাপত্তা কভার দেওয়া হবে।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ। এনডিটিভির সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনের নাম শচীন। সে নয়ডার বাসিন্দা। যার বিরুদ্ধে  ইতিপূর্বে খুনের চেষ্টার মামলা রয়েছে।

দ্বিতীয় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে শুভম নামে। সে সাহারানপুরের একজন কৃষক, তার বিরুদ্ধে ইতিপূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড নেই।

পুলিশ অভিযুক্তদের কাছ থেকে দেশীয় তৈরি পিস্তলও উদ্ধার করেছে। এখন অভিযুক্ত ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র বিক্রি করা লোকদের খুঁজে বের করার চেষ্টা করছে।

গতকাল মিম নেতা ইমতিয়াজ জলিল সাংসদে হাপুর শহরে আসাদউদ্দিন ওয়াইসির উপরে হামলার ঘটনা স্পীকারের সামনে তুলে ধরেন। তিনি বলেন, “এই পরিকল্পিত সংসদের উপরে হামলার নিরপেক্ষ তদন্ত করতে হবে, এই বর্বর ঘটনার পিছনে কারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে।”

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories