Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

বিশ্বের সেরা ১০ সুন্দরীর তালিকায় বাঙালির গায়ত্রী দেবী, কে সেই সুন্দরী?

এনবিটিভি ডেস্ক:  রূপে গুনে সর্বগুনা সম্পন্ন ছিলেন তিনি। ভালোবাসতেন নিজের ধারায় চলতে। তাঁর ফ্যাশন ভাবনা নজর কাড়তো সকলের। তিনি আর কেউ নন রাজমাতা গায়ত্রী দেবী।

যখন মেয়ে মানেই ছিল সংসার ধর্ম আর সন্তান পালন করা, তখন সামাজিক সব ধ্যান ধারণা ভেঙ্গে দিয়ে নিজেকে মেলে ধরে ছিলেন অন্য রুপে। পুরুষদের সাথে খেলতেন গল্ফ, পোলো,পারদর্শী ছিলেন ঘোড়ায় চড়ায়। ভারতে প্রথম ‘মার্সিডিজ বেঞ্জ’ গাড়ি কিনে ছিলেন তিনি।

বাবা ছিলেন মহারাজা জিদেন্দ্র নারায়ণ কোচবিহারের রাজা আর মা ছিলেন ইন্দিরা দেবী। মা ছিলেন বারোদা রাজ পরিবারের কন্যা। ১৯১৯ সালের ২৩ শে মে জন্মগ্রহণ করেন লন্ডনে। চার ভাই বোনের মধ্যে কনিষ্ঠতম ছিলেন গায়ত্রী দেবী।

বাড়িতে ব্রিটিশ শিক্ষক রেখে চলতো পড়াশোনা। ভালো বাংলা শেখার জন্য ও বাইরের পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য মা ভর্তি করে ছিলেন শান্তিনিকেতনে। সেখানে ঘরোয়া পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে ছিলেন সবার সঙ্গে। উচ্চশিক্ষার জন্য গিয়ে ছিলেন সুদূর সুইজারল্যান্ডেও।

এরপর কলকাতায় প্রথম আলাপ হয় জয়পুরের রাজা মান সিং এর সঙ্গে। ১৯৪০ সালে বিয়ে করেন তাঁকে। গায়ত্রী ছিলেন তার তৃতীয়তম স্ত্রী। কিন্তু গায়ত্রী দেবীর সঙ্গে সব থেকে গাড় সম্পর্ক ছিল তার। তার স্বাধীনচেতা মনোভাব দেখেই পছন্দ করেছিলেন রাজা মান সিং।

জয়পুরের রক্ষনশীল পরিবেশে নিজেকে মেলে ধরে ছিলেন সাবলিল ভাবে, প্রজাদের মন জয় করে হয়েছিলেন রাজমাতা গায়ত্রী দেবী। রাজা গোপালাচরির ‘স্বতন্ত্র’ পার্টি থেকে ১৯৬২ সালে ভোটে দাড়িয়ে। জয়পুর থেকে রেকর্ড সংখ্যায় ভোটে জেতেন।

১৯৭০ সালে প্রয়াত হন রাজা মান সিং। এরপর ১৯৭১ সালে দেশে এমার্জেন্সী কালীন সময়ে ইনকাম টাক্স ফাঁকি দেওয়ার অভিযোগে তেহার জেলে ৫ মাস জেল খাটেন। কিছুটা ভেঙ্গে পড়ে ছিলেন মানসিক ভাবে। কিন্তু সাবলিল ভাবে করে গেছেন সমস্ত কাজ, আপন করে নিয়েছিলেন প্রজাদের। মেয়েদের জন্য বানিয়ে ছিলেন স্কুল।

২০০৯ সালে লন্ডনে থাকাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়লে জয়পুরে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।ভর্তি করা হয় সন্তোকবা দুরলবজি মেমোরিয়াল হসপিটালে। ২০০৯ সালের ২৯ শে জুলাই প্রয়াত হন রাজমাতা গায়ত্রী দেবী। শেষ হয় একটি অধ্যায়ের।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories