Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

আন্তর্জাতিক আলোচনার আহ্বান তালেবানের, প্রতিনিধিদল উপস্থিত জেনেভায়

এনবিটিভি ডেস্কঃ গত বছর তালেবান আফগানিস্তানে পুনরায় সরকারের পদে অধিষ্ঠিত হয়। এবার তালেবানের লক্ষ্য আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। তার জন্য তালেবান প্রতিনিধিদল বর্তমানে জেনেভায় পাঁচ দিনের সফরে পৌঁছায়। সেখানে আফগানিস্তানে চলমান মানবিক সংকট ও অর্থনৈতিক বিষয়ক আলোচনা হবে সূত্রে জানা যায়।

আন্তর্জাতিক টোলো নিউজ প্রতিনিধি দলের জারি করা একটি বিবৃতি তালেবানের পক্ষ থেকে জানান হয় যে, “আমরা আন্তর্জাতিক বিশ্বের নিকট আহ্বান জানাচ্ছি যে, সমস্ত সাহায্য সংস্থাগুলিকে কোনো রাজনৈতিক সমস্যা বিবেচনা না করে তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য এবং বিশ্বের দেশগুলিকে আফগানিস্তানে পৌঁছানোর লক্ষ্যে মানবিক সহায়তার জন্য তাদের সীমান্ত খুলে দেওয়া হোক।”

শুক্রবার গভীর রাতে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের টুইটারে জানা যায় যে, “আফগানিস্তানের ইসলামিক আমিরাত আন্তর্জাতিক দলের সাথে জেনেভাতে উচ্চ পর্যায়ের আলোচনার পরে একটি মানবিক ঘোষণা গ্রহণ করেছে। এই আন্তর্জাতিক আলোচনাতে সমস্ত আফগানদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষার সুরক্ষা সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে কভার করে। মানবিক সহায়তার সম্মান এবং পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষার ব্যাপারে আলোচনা হয়েছে।”

এদিকে তালেবানের উপ-মুখপাত্র বিলাল করিমি টোলো নিউজকে আলোচনা শেষে জানিয়েছেন যে, “তারা রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির প্রতিনিধিদল ইউরোপীয় দেশগুলির কূটনীতিক এবং সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথেও আলোচনা করেছেন।”

বিলাল করিমি আরও জানান যে, “ইসলামী আমিরাতের প্রতিনিধি দল আফগানিস্তানে সাহায্যের সুবিধার্থে সংস্থার অন্যান্য কর্মকর্তাদের সাথে দেখা করবে।”

উল্লেখ্য,  ২০২১ সালের আগস্টে প্রাক্তন সরকারের পতনের সাথে সাথে আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানের উপর আন্তর্জাতিক সহায়তা স্থগিত করা হয়। এবং আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৯ বিলিয়ন ডলারের বেশি সম্পদ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে এই আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে আফগানিস্তানের সাধারণ মানুষের জীবনযাত্রায় অনেকটাই প্রভাব ফেলবে বলে মনে করছেন তালিবান ইসলামি আমিরাত সরকার।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories