Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

বারুইপুরে চোর সন্দেহে পিটিয়ে খুন তরুণ প্রোমোটারকে! অভিযোগ পরিবারের

বারুইপুর, এনবিটিভিঃ চোর সন্দেহে পিটিয়ে খুন করা হলো কলকাতার এক তরুন প্রোমোটারকে। মৃত যুবকের নাম অভীক মজুমদার(৩৫)। কলকাতা নেতাজি নগর থানা এলাকার বাসিন্দা ওই যুবক।

ঘটনা সুত্রে জানা যায়, গতকাল রাত্রে বার ডান্সার বান্ধবীকে প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে ঘুরতে যায় কলকাতার তরুণ প্রোমোটার অভীক মজুমদার। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারইপুর থানা এলাকার ২০০ কলোনি গ্রামে ঘুরতে যায় ওই তরুণ প্রোমোটার। এরপর রাত্রে চোর সন্দেহে পিটিয়ে খুন করে এলাকার মানুষজন। এমনটাই অভিযোগ তরুণ প্রোমোটার অভীক মজুমদার এর পরিবারের।

গতকাল রাতে অভীক’কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বারইপুর থানা পুলিশ। পরিবারের দাবি অভীক মজুমদার’কে চক্রান্ত করে খুন করা হয়েছে। তবে খুন বলে অনুমান পুলিশের।

তবে এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে কোনো লিখিত অভিযোগ হয়নি এমনটাই জানান বারইপুর থানা আধিকারিক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Topics

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Related Articles

Popular Categories