Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

তৃণমূলের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে

সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভি:  শাসক দলের নির্বাচনী ব্যানার ছিঁড়ে গর্তে ফেলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নবদ্বীপ পৌর এলাকা জুড়ে।অভিযোগের তির বিজেপির দিকে। থানায় অভিযোগ দায়ের বিজেপির বিরূদ্ধে।

 ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নদীয়ার নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর বড় প্লট এলাকায়। অভিযোগ, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর প্রচারের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতাপনগর বড় প্লট এলাকায় প্রার্থীর নামাঙ্কিত ফ্লেক্স, ব্যানার  টাঙ্গিয়ে ছিলেন ওই এলাকার তৃণমূল কর্মীরা। এরপর শুক্রবার সকালে ব্যানার গুলিকে পার্শ্ববর্তী একটি গর্তে পড়ে থাকতে দেখে তীব্র ক্ষোভের সঞ্চার হয় এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। পরে সম্পূর্ণ ঘটনাটি জানিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন তৃণমূল নেতৃত্ব।

রাজনৈতিকভাবে পায়ের তলায় মাটি না থাকায়, নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যে এই ধরনের অসামাজিক কাজ বিজেপি করে চলেছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছে বিজেপি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories