Wednesday, October 21, 2026
24 C
Kolkata

ISI এবং জঙ্গিদের সাহায্য করা NIA অফিসারকে পুরস্কার দেয় মোদি সরকার, দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

নিউজ ডেস্ক : স্বঘোষিত দেশপ্রেমিক মোদি সরকারের দ্বারা জাতীয় স্তরের পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন NIA অফিসার অরবিন্দ দিগ্বিজয় নেগিকে দেশের গুরুত্বপূর্ন নথি ISI এবং জঙ্গিদের কাছে ফাঁস করার অভিযোগে গ্রেফতার করল NIA। গত শুক্রবার তাকে তার নতুন দিল্লির বাড়ী থেকে গ্রেফতার করে NIA এর তদন্তকারীরা। তিনি বর্তমানে সিমলার পুলিশ সুপারের পদে অধিষ্ঠিত ছিলেন। তার বাড়ি থেকে সন্দেহজনক নথি উদ্ধারের পর তাকে গ্রেফতার করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সদস্যরা। তিনি লস্কর ই তৈয়বার ওভারগ্রাউন্ড এজেন্টদের কাছে দেশের গুরুত্বপূর্ণ নথি ফাঁস করতেন বলে জানা গিয়েছে। তার সরবরাহ করা নথি LeT কে দেশের বিভিন্ন জায়গায় নাশকতা চালাতে সাহায্য করেছে বলে মত তদন্তকারীদের।২০১৬ সালে হিমাচল প্রদেশ ক্যাডারের এই অফিসার আইপিএস পদমর্যাদায় উন্নীত হন। ২০১৭ সালে তাকে মেরিটোরিয়াস সার্ভিসের জন্য পুরস্কারের ভূষিত করে মোদি সরকার।তিনি ঠিক কতদিন থেকে এই কাজ করছেন এখনও তা জানা যায়নি। তবে NIA এর প্রাক্তন এই অফিসার যেভাবে সংস্থার তদন্ত বিভাগের দায়িত্বে থেকে জঙ্গিদের কাছে গোপনীয় নথি ফাঁস করতেন তা জানার পর উদ্বেগ বেড়েছে সংস্থাটির অভ্যন্তরে। তার সঙ্গে এই কাজে জড়িত থাকার অভিযোগে আরো ৬ জনকে গ্রেফতার করেছে সংস্থাটি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories