Saturday, September 5, 2026
28 C
Kolkata

পাঁচদিন ধরে নিখোঁজ যুবক, তদন্তে গাফিলতির অভিযোগ তুলে থানায় বিক্ষোভ স্থানীয়দের

সুরজিৎ দাস, নদীয়া: পাঁচদিন ধরে নিখোঁজ নদীয়ার শান্তিপুরের এক যুবক। রক্ত, চুল, ব্যবহিত মোটর সাইকেল মিললেও মেলেনি ওই যুবকের খোঁজ। এই নিয়ে স্থানীয়দের রোষের শিকার শান্তিপুর থানার পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতে শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের তালদিঘি পাড়া লেনের বাসিন্দা বিপ্লব ঘোষ বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়িতে ফেরেনি। এর পরেই শনিবার সকালে শান্তিপুর গয়েশপুর অঞ্চলের গঙ্গার ঘাটে রক্ত ও চুল পড়ে থাকতে দেখা যায়, একটু এগোতেই গঙ্গার ধারে একটি মোটর বাইক পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর দেয় শান্তিপুর থানায়, পুলিশ গিয়ে পড়ে থাকা বাইকটি উদ্ধার করে। কিন্তু রক্ত চুলের চিহ্ন বাইক পড়ে থাকলেও বিপ্লব ঘোষ এর খোঁজ পাওয়া যায়নি, এর পরেই নিখোঁজ বিপ্লব ঘোষের খোঁজে গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালায় শান্তিপুর থানার পুলিশ। কিন্তু পাঁচদিন কেটে গেলেও এখনো বিপ্লব ঘোষের সন্ধান না পাওয়ার কারণে আত্মীয়-স্বজন ওই এলাকার কয়েকশো সাধারণ মানুষ শান্তিপুর থানা ঘেরাও করে। থানার ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে। নিখোঁজ বিপ্লব ঘোষ এর পরিবারের দাবি পাঁচদিন কেটে গেলেও এখনও বিপ্লব ঘোষ এর খোঁজ পাওয়া যায়নি।পুলিশ যদি সঠিক তদন্ত করতো তাহলে খোঁজ পাওয়া যেত, পুলিশ সঠিক তদন্ত করছে না।

বিক্ষোভকারীদের দাবি, “পুলিশ যতক্ষণ না পর্যন্ত বিপ্লব ঘোষ কে খুঁজে বার করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে।পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভকারীরা বলেন, “পুলিশের প্রতি তারা ভরসা রাখতে পারছেননা”। তারা সিআইডি তদন্ত চেয়ে বলছেন বিপ্লব ঘোষ কে মার্ডার করা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories