Sunday, September 6, 2026
28 C
Kolkata

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ!

সুরজিৎ দাশ, নদীয়া: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের জমাদার পাড়া এলাকায় জানা যায় মৃত গৃহবধূর নাম সুমনা গড়াই বয়স আনুমানিক 22 বছর।

বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ শ্বশুরবাড়ির লোকজন ঘরের দরজা খুলতেই দেখে ওই গৃহবধূ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে, তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্বভাবতই মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার। মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় রানাঘাট মহাকুমা হাসপাতালে।

গৃহবধূর বাবার বাড়ির লোকজনদের দাবি, ওই গৃহবধূর স্বামী প্রতিদিন মদ্যপান করে গৃহবধূর উপরে মানসিক ও শারীরিক নির্যাতন চলতো।এই কারণেই মানসিক অবসাদের শিকার হয় গৃহবধূ। আর সেইকারণেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories