Saturday, September 5, 2026
30 C
Kolkata

“ভারতে মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিৎ,” বিহারের বিজেপি বিধায়ক হরি ভূষণ

এনবিটিভি ডেস্কঃ বিহারের বিজেপি বিধায়ক হরি ভূষণ ঠাকুর ভারতের মুসলিমদের বসাবসের অধিকারের বিষয়কে খোঁচা দিয়ে বলেন, মুসলমানরা ভারতে থাকতে চাইলে অবশ্যই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বসবাস করতে হবে। ভারতে থাকতে হলে সংবিধান নয় বরং হিন্দুত্ব’র কথা মেনে চলতে হবে।

ক্ষমতাসীন বিজেপির বিহারের বিধায়ক, হরি ভূষণ ঠাকুর মুসলিম বিদ্বেষী মন্তব্য করে বলেন,  মুসলমানদের জন্য ১৯৪৭ সালে একটি পৃথক রাজ্য তৈরি করা হয়েছিল (পাকিস্তান)। যদি তারা ভারতে থাকতে পছন্দ করে তবে তাদের অবশ্যই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বসবাস করতে হবে। তাদের নির্বাচনী অধিকার থেকে ছিনিয়ে নিতে হবে।

বিধায়ক টুইটারে প্রকাশিত একটি ভাইরাল ভিডিওতে বলতে শোনা যায়, “মুসলিমরা আইএসআই-এর একটি এজেন্ডা। তাদের মূল উদ্দেশ্য ইসলামী রাষ্ট্র তৈরি করা। তারা (মুসলিম) মানবতার শত্রু। ভারতে তারা মোটেও সংখ্যালঘু নয়। তাদের সংখ্যালঘু বলা সংবিধানের সঙ্গে ব্যঙ্গ ছাড়া কিছুই নয়। তাদের নিজস্ব একটি দেশ দেওয়া হয়েছে। তারা বিশ্বকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করার এজেন্ডা চালাচ্ছে।”

প্রসঙ্গত, অনেল বিশেষজ্ঞ বলেন, বিজেপি বিধায়ক রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) এর মতবাদকে পুনরাবৃত্তি করছেন। ইতিপূর্বে মুসলমানদের দেশে বসবাসের অধিকারের কথা আরএসএস সন্ধেহের চোখে দেখেছে। অতীতে সুব্রহ্মণ্যম স্বামী সহ আরও অনেক বিজেপি নেতা প্রকাশ্যে আরএসএস-এর মুসলিম বিদ্বেষী মনভাবকে প্রকাশ করতে দেখা গিয়েছে।

স্বাধীন ভারতের সংবিধান যেখানে শেষ কথা বলে সেখানে হিন্দুত্ববাদী আরআরএস দেশ বিরোধী কার্যক্রম অভিযান করে বেড়াচ্ছে। অনেক বার আরএসএস এর দেশদ্রোহী কাজের জন্য নিষেধাজ্ঞা করা হলেও আজ বিজেপি’র ছায়াতলে কাজ করে বেড়াচ্ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories