Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

ফের প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

সুরজিৎ দাস, নদীয়া: শেষ দিনের প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি বহিরাগত ছেলেদের নিয়ে এসে টাকা বিলোনোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির প্রার্থী এবং বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। চরম উত্তেজনা এলাকা জুড়ে। গয়েশপুর পৌরসভা ১৫ নং ওয়ার্ডের বেদিবভন এলাকার ঘটনা।

আজ সকালে শেষ দিনের প্রচারে তৃণমূলের অভিযোগ, গয়েশপুর পৌরসভার ১৫ নম্বর এবং 16 নম্বর ওয়ার্ডে বাইরে থেকে লোক নিয়ে এসে টাকার বিনিময়ে তাদের কে ভুল বুঝিয়ে বাড়ি বাড়ি টাকা ও লিফলেট বিলি করছে বিজেপি। এ নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রার্থী কে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস সমর্থকরা। এরপর ঘটনাস্থলে বিজেপির বিধায়ক অম্বিকা রায় গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার তৃণমূল কর্মীরা। ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়ার পর কোন রকমে এলাকা থেকে বেরিয়ে আসেন বিধায়ক।

তৃণমূলের দাবি, এদিন বিজেপি প্রার্থী খামে ভরে সাধারণ মানুষকে টাকা দিচ্ছিল। যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানায় পুলিশ। ঘটনার জেরে উত্তপ্ত গয়েশপুর পৌরসভা এলাকা।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories