Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

আসানসোল পৌরনিগমের মেয়র হিসাবে দায়িত্ব গ্রহন বিধান উপাধ্যায়ের

আসানসোল, এনবিটিভি ডেস্ক:আসানসোল পৌরনিগমের মেয়র হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন নব নির্বাচিত বিধান উপাধ্যায়।শুক্রবার পৌরনিগমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এদিন নব নির্বাচিত মেয়র বিধান উপাধ্যায়কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানালেন আসানসোল পৌরনিগমের কমিশনার নীতিন সিংঘানিয়া। এর পাশাপাশি এদিন আসানসোল পৌরনিগমের নব নির্বাচিত চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জিও দায়িত্বভার গ্রহণ করেন। এদিন দায়িত্বভার গ্রহণ করার পর আসানসোল পৌরনিগমের নব নির্বাচিত কাউন্সিলারদের নিয়ে এক বৈঠক করলেন মেয়র বিধান উপাধ্যায়।দায়িত্বভার গ্রহণের সময় উপস্থিত ছিলেন মেয়রের স্ত্রী সুচিশমিতা উপাধ্যায়ও।

এদিন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, “আসানসোল শহরকে আরও উন্নত করে তুলবো সাধারন মানুষের সমস্যারগুলি মাথায় রাখবো আর সব সময় সাধারন মানুষের পাশে থাকবো”। এবং মেয়রের স্ত্রী সুচিশমিতা উপাধ্যায় বলেন,” সাধারন মানুষের সমস্যাগুলি মাথায় থাকবে। যতটা পারবো ঘরের কাজ থেকে বাইরের কাজে নিযুক্ত রাখার চেষ্টা করবো ওকে। আর আসানসোলের অন্যতম সমস্যা যানজট দূরীকরণের ব্যবস্থা করবো”।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories