Friday, March 6, 2026
24.4 C
Kolkata

ইউক্রেন নিয়ে জাতিসংঘের বিতর্কে ‘পক্ষ নেবে না’ ইসলামাবাদ

ইউক্রেনে রাশিয়ার হামলার পর মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আকাশপথ বন্ধ করে দেওয়াসহ নানা পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন পশ্চিমা দেশ। রাশিয়াকে নানাভাবে কোণঠাসা করতে তারা যখন ব্যস্ত, তখন দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের আচরণ কিছুটা ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্লেষকদের ভাষ্য, ইউক্রেন নিয়ে চলমান উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে পাকিস্তান। তবে সহিংসতার দায় রাশিয়ার ওপর চাপানোর বিষয়টি সাবধানতার সঙ্গে এড়িয়ে গেছে তারা।

ইউক্রেন সঙ্কট নিয়ে আলোচনার জন্য সোমবার থেকে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একটি কূটনৈতিক সূত্র ডনকে জানিয়েছে, ‘পাকিস্তান এই ইস্যুতে কোনো পক্ষ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামাবাদ একটি শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে নিষ্পত্তিকে সমর্থন করে।’প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি আক্রমণ শুরুর দিন মস্কো সফর করেছিলেন, সোমবার তার সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন যে, তিনি সেখানে শুধুমাত্র দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন। সাধারণ পরিষদ মঙ্গলবার তার বিতর্ক শেষ করবে বলে আশা করা হচ্ছে এবং ততক্ষণে ১০০ টিরও বেশি দেশের প্রতিনিধিরা জরুরি অধিবেশনে ভাষণ দেন।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories