Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

সিএএ’র প্রতিবাদে দুই বছর আজমগড় জেলে বন্দী ওসামা খান

এনবিটিভি ডেস্কঃ ৪২ বছর বয়সী ওসামা খান গত দুই বছর ধরে কারাগারে বন্দী। আজমগড়ের বিলারিয়াগঞ্জ এলাকায় সিএএ-বিরোধী বিক্ষোভের জন্য ২০২০ সালের মার্চ মাসে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।

একই মামলায় স্থানীয় ইসলামী মাওলানা তাহির মাদানিসহ প্রায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা সবাই চার মাসের মধ্যে জামিন পান। কিন্তু ওসামা খান গত ২৪ মাসে নিজের জন্য জামিন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।

উল্লেখ্য, নিম্ন আদালত দুইবার তার জামিনের আবেদন খারিজ করেছে। তিনি এখন এলাহাবাদ হাইকোর্টে গেছেন। ওসামা খান এবং অন্যান্য সহ-অভিযুক্তদের বিরুদ্ধে ১২৪-এ(রাষ্ট্রদ্রোহ), ১৫৩-এ (শত্রুতা প্রচার করা), ৩৩২ (স্বেচ্ছায় সরকারি কর্মচারীকে তার দায়িত্ব থেকে বিরত করার জন্য আঘাত করা), ১৮৬ (সরকারি কর্মচারীকে বাধা দেওয়া) সহ আইপিসির ১৯ ধারার অধীনে মামলা করা হয়েছিল তাদের বিরুদ্ধে।

উল্লেখ্য, ওসামা খান একজন কৃষক শ্রেণীর মানুষ। তার ছোট ভাই হাসান বলেন, তিনি তার পরিবারের সবার কাছে একজন অভিভাবকের মতো ছিলেন। তার অবর্তমানে সংসার নানা সংকটের মধ্যে দিয়ে চলছে।

হাসান বলেন, “এটা আশ্চর্যজনক যে মামলার প্রধান অভিযুক্ত মাওলানা তাহির মাদানিকে জামিন দেওয়া হয়েছে। কিন্তু ওসামা প্রধান আসামি নন, তাকে জামিন দিতে অস্বীকার করা হচ্ছে।”

তিনি এনজিও ও সুশীল সমাজের সংগঠনগুলির কাছে আরও আবেদন করেছিলেন যে, ওসামার ব্যাপারে কিছু ব্যবস্থা নেন যাতে তিনি জেল থেকে বেরিয়ে আসতে পারেন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories