Sunday, September 6, 2026
28 C
Kolkata

কিয়েভের বাসিন্দাদের সরে যাওয়ার আদেশ রুশ বাহিনীর

ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে দেওয়ার ঘোষণা দিয়েছে রুশ বাহিনী। মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভের বাসিন্দাদের ইউক্রেনের ভ্যাসিলকিভ শহর অভিমুখে নিরাপদে চলে যেতে দেওয়া হবে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকোভ রাষ্ট্রীয় টেলিভিশনে ইউক্রেনে রুশ অভিযানের হালনাগাদ তথ্য জানান। সেই সময় তিনি কিয়েভের বাসিন্দাদের এই আহ্বান জানান।

রাশিয়া ২৪ চ্যানেলে প্রচারিত বক্তব্যে মেজর জেনারেল কোনাশেনকোভ বলেন, ‘বেসামরিক জনগোষ্ঠীর সরে যাওয়ার ক্ষেত্রে রুশ বাহিনীর সদস্যরা কোনও বাধা দেবে না।’এনিয়ে দ্বিতীয়বারের মতো কিয়েভের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। গতকাল মঙ্গলবার মেজর জেনারেল কোনাশেনকোভ একই প্রস্তাব দেন। তখন তিনি জানান বেসামরিক নাগরিকদের জন্য ভ্যাসিলকিভ অভিমুখের রাস্তা উন্মুক্ত ও নিরাপদ থাকবে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories