Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

বিষ খেয়ে আত্মঘাতী এক স্কুলছাত্রী

সুরজিৎ দাশ, নদীয়া:বিষ খেয়ে আত্মঘাতী এক স্কুলছাত্রী। জানা যায়,মৃত স্কুল ছাত্রীর নাম রাখি সর্দার, বাড়ি শান্তিপুর নৃসিংহপুর নতুন সর্দার পাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়,গত দুদিন আগে শিবরাত্রি উপলক্ষ্যে উপবাস করে। এরপর কালনার 108 টা শিবমন্দিরে পূজা দিতে যায় ওই স্কুলছাত্রী। একটু দেরি হওয়ায় বাড়িতে এসে দাদার সাথে কথা কাটাকাটি হয় ওই স্কুলছাত্রীর। এর পরেই গতকাল সকাল নাগাদ বাড়িতেই ইঁদুর মারার বিষ খেয়ে নেয়।পরিবারের লোকজন তড়িঘড়ি ওই স্কুলছাত্রীকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরে বৃহস্পতিবার সকালে ওই স্কুলছাত্রীকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা।

মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার, এছাড়াও এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবার জানান,ওই স্কুলছাত্রী শান্তিপুর নৃসিংহ পুর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার সকালে মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। এরপর মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories