Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

আজ থেকে শুরু মাধ্যমিক, কোন কোন জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা?

এনবিটিভি ডেস্কঃ আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। করোনা মহামারীর পরে এই প্রথম পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন।  প্রশাসন সূত্রে খবর, পরীক্ষা শুরু আগেই থেকেই স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট। পরীক্ষার্থীদের কোভিড বিধি  মেনে মাস্ক পরে পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

এদিকে মুখ্যমন্ত্রী সকল পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, সোমবার বেলা ১১ টা ৪৫ মিনিট থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। চলবে দুপুর তিনটে অবধি। প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, কোভিডের জেরে ২০২১ সালে পরীক্ষা হয়নি। কার্যত দীর্ঘ দুই বছর পর অফলাইন পরীক্ষা হতে চলেছে। এবছর পরীক্ষার্থীর সংখ্যাও খুব একটা কম নয়।  চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রায় ৫০ হাজার বেড়ে এবার রেকর্ড পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। 

যে সমস্ত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকতে পারে তার মধ্য হল দুই ২৪ পরগণা, বীরভূম, উত্তর দিনাজপুর, মালদা , মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং সহ আরও কয়েকটি জেলা।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি।

পরীক্ষাকেন্দ্রে কেউ অসুস্থ হলে থাকছে আইসোলেশন রুম। প্রশ্নপত্র যাতে বাইরে ফাঁস না হয়, সেজন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে দাবি, পরীক্ষা শুরুর আগে বেলা ১১ টা থেকে দুপুর তিনটে অবধি বিভিন্ন জেলার স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার  সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories