Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

পারিবারিক অশান্তির জেরে ভয়ানক কান্ড ঘটালো স্বামী স্ত্রী!

গোলাম হাবীব, মালদ:পারিবারিক বিবাদের জেরে একসাথে বিষপান করলেন দম্পতি। বিষ ক্রিয়ায় মৃত্যু স্বামীর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার উপর শঙ্করটোলা এলাকায়।

জানা গিয়েছে,মৃত যুবকের নাম মেঘনাথ মণ্ডল (৩০)। অসুস্থ স্ত্রীর নাম লক্ষ্মী মণ্ডল(২৬)। পরিবার সূত্রে জানা গেছে, মেঘনাথ মণ্ডল শারীরিক প্রতিবন্ধী। টিউশনি পড়িয়ে কোনও রকমে দিন চলে তাদের। তবে সম্প্রতি এক প্রতিবেশীর মৃত্যুর পর মেঘনাথের পরিবারকে সন্দেহ করা হত বলে অভিযোগ। তারপর থেকেই পারিবারিক বিবাদ লেগে থাকত বলে জানা গেছে। কাল রবিবার রাতে দম্পতি একসঙ্গে বিষপান করেন। এমনকি বিষপানের খবর ফোন করে এক আত্মীয়কে জানান মেঘনাথ।

খবর জানতে পেরে তাদের প্রথমে মানিকচক ব্লক হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে মৃত্যু হয় মেঘনাথের। তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories