Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

জাতির প্রতি প্রধানমন্ত্রীর চিঠি ভাষার দ্বারা সত্যকে চেপে দিয়েছে, দাবি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার

এনবিটিভি ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় দফার এক বছর পূর্ণ হওয়ার পরে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দেওয়া চিঠি দেশের জ্বলন্ত বিষয়গুলিকে দমন করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। তবে তার ব্যর্থতাকে গুরুত্বহীন ভাষার মাধ্যমে ঢেকে দেওয়ার স্বাভাবিক কৌশলগুলি এই চিঠিতেও পুনরাবৃত্তি হয়েছে। এমনই দাবি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এম এ সালামের।

যদিও, চিঠিতে সুপ্রিম কোর্টের অযোধ্যা রায়কে তার সরকারের একটি কৃতিত্ব হিসাবে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বাবরির অনৈতিক রায়কে রাজনৈতিকভাবে উস্কে দেওয়ার অভিযোগকে সমর্থন করা হয়েছে। এহেন লেখনীতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার দাবি, আমাদের সাংবিধানিক গণতন্ত্রে আদালতের রায়ের ক্ষেত্রে সরকারের নীতির কিছু করার নেই। যেটা স্বাধীন ও অরাজনৈতিক হওয়া আবশ্যক। কাশ্মীরি জনগণকে দেওয়া সাংবিধানিক প্রতিশ্রুতিগুলির অনুসারে ৩৭০ ধারা বাতিল করা জাতীয় বিশ্বাসঘাতকতা ছিল এবং এটি কাশ্মীরিদের জীবনে করুণ প্রমাণিত হয়েছিল।
আসলে চিঠিটি তার অপশাসন ও ব্যর্থতার দায় করোনার মহামারীর উপর চাপানোর চেষ্টা বলে মনে হচ্ছে। জনগণের দুর্ভোগ প্রথম মোদী সরকার দিয়ে শুরু হয়েছিল এবং তার দ্বিতীয় দফায় সেই কষ্ট অনেক বেড়ে গিয়েছে যেটা করোনা না হলেও দেখা যেত। কোন ধরণের পূর্ব প্রস্তুতি ছাড়াই ঘোষিত লকডাউন পরিস্থিতি দেশের অবস্থাকে আরো বেশি খারাপ করেছে, যা এই চিঠিতে স্বীকার করা হয়েছে।

পপুলার ফ্রন্টের চেয়ারম্যান এম এ সালাম বলেন, কেন্দ্র সরকারের সাম্প্রদায়িক ও পুঁজিবাদী শাসনের কারনে কেন্দ্র সরকারকে জনগনের কাছে ক্ষমা চাওয়া উচিত।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories