Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

ইউক্রেনের লুহানস্ক শহর বেশিরভাগ এখন রাশিয়ার দখলে

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের বেশিরভাগ এখন রাশিয়ার দখলে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর। এ বিষয়টিতে এখন বিব্রতকর অবস্থায় আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি এ কথাও বলেছেন যে রাশিয়ার কাছে হারিয়ে যাওয়া অঞ্চলগুলোকে আবার ফিরিয়ে আনবেন তিনি। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের প্রশাসনিক গভর্নর সেরহি হাইদাই বলেন, ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের ৭০ ভাগ এলাকা এখন রাশিয়ার দখলে চলে গেছে। এখন যে সামান্য অঞ্চলটি ইউক্রেনীয় সরকারের নিয়ন্ত্রণে আছে তাতে অব্যাহত গোলাবর্ষণ করা হচ্ছে। এ কারণে এখানকার অসংখ্য মানুষ হাতাহত হচ্ছে।লুহানস্ক অঞ্চলের প্রশাসনিক গভর্নর তার ফেসবুক অ্যাকাউন্টে আরো বলেছেন, এ অঞ্চল থেকে যেন সাধারণ লোকেরা নিরাপদে সরে যেতে পারে তার জন্য মানবিক করিডোর খুলে দেয়া হোক।এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সাথে যুদ্ধের কারণে এখন একটি সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে ইউক্রেন। এটা বলা সম্ভব নয় যে কবে আমরা রাশিয়ার দখল থেকে ইউক্রেনের ভূমি মুক্ত করতে পারব। কিন্তু, এক দিন আমরা আমাদের দখলকৃত ভূমি মুক্ত করব।তিনি আরো বলেন, আমরা আমাদের বিজয় ও লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories