Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যু

অস্কার বিজয়ী হলিউডের জনপ্রিয় অভিনেতা উইলিয়াম হার্ট (৭১) চলে গেলেন না ফেরার দেশে। রবিবার (১৩ মার্চ) মারা যান তিনি। উইলিয়াম হার্টের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু গেরি বায়ার্ন। ৭২তম জন্মদিনের এক সপ্তাহ আগে ১৩ মার্চ তিনি চলে গেলেন। পরিবারের সান্নিধ্যে, শান্তিতে ও স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তার।এদিকে হার্টের পরিবারের পক্ষ থেকে এক সংবাদে বলা হয়, অত্যন্ত দুঃখের বিষয় যে, ভালোবাসার বাবা, অস্কারজয়ী অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যুতে শোক করছে তার পরিবার।তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি। যদিও জানা গেছে ২০১৮ সালে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে হার্টের।সিএনএনের এক প্রতিবেদন হতে জানা যায়, সম্প্রতি উইলিয়াম হার্ট মার্ভেলের ছবি- দ্য ইনক্রেডিবল হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জারস: এন্ডগেম এবং ব্ল্যাক উইডো তে কাজ করেছেন।প্রসঙ্গত, ৮০ এর দশকে ক্লাসিক চলচ্চিত্র ‘বডি হিট, চিলড্রেন অব এ লেসার গড, ‘ব্রডকাস্ট নিউজ এবং দ্য বিগ চিল সহ নানা ছবিতে অভিনয় করেছেন এই অস্কার বিজয়ী হলিউডের জনপ্রিয় অভিনেতা। ১৯৮৫ সালের সিনেমা কিস অব দ্য স্পাইডার ওমেন ছবিতে অভিনয় করে অস্কার পান উইলিয়াম হার্ট। পাশাপাশি সেরা অভিনেতার জন্য বিএএফটিএ ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করেন।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories