Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

হিজাব ইসলামী বিশ্বাসের অপরিহার্য হলেও, তা ধর্মীয় অনুশীলন নয়ঃ কর্ণাটক হাইকোর্ট

এনবিটিভি ডেস্কঃ মঙ্গলবার হিজাবের বিরুদ্ধে রায় দিল আদালত। হিজাবের পক্ষে সমস্ত আবেদনকে বাতিল করল কর্ণাটক আদালত। চলতি বছর শুরুতে জানুয়ারি মাসে কর্ণাটকে প্রাক বিশ্ববিদ্যালয়ে ছয় ছাত্রীকে হিজাব পরে ক্লাস করতে বাধা দেওয়া হয়। কলেজ কর্তিপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান না হওয়াতে। পরে কর্ণাটক হাইকোর্টে মামলা দায়ের করে পড়ুয়ারা।

এদিকে এক হিন্দুত্ববাদী সংগঠন শ্রেণী কক্ষে গেরুয়া শাল পরতে দেখা যায়। সংগঠনের পক্ষ থেকে হিজাব পরে কলেজে আসার বিরোধিতা করতেও দেখা যায়, ফলে ধীরে ধীরে হিজাব বিতর্ক আরও তুঙ্গে ওঠে।

এদিকে রাজ্য নিরাপত্তা ও শান্তি বহাল রাখার জন্য সরকার বেশ কয়েক সপ্তাহ পঠন-পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়। এদিকে হিজাব ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অংশ ও ভারতীয় সংবিধানের ধর্মীয় আচার পালনে অধিকারকে উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন পড়ুয়ারা।

গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কলেজের মধ্য হিজাবি শিক্ষিকাদের কেও কলেজের গেটের বাইরে হিজাব খুলতে বাধ্য করা হয়। ফলে দেশ জুড়ে বিতর্কর ঝড় ওঠে। যদিও পরে কলেজ পড়ুয়াদের উপরে হিজাব নিষেধাজ্ঞা বলে জানায় আদালত শিক্ষিকাদের উপরে নয়।

উল্লেখ্য, গত ৩১শে জানুয়ারী, ভারতের সংবিধানের ১৪, ১৯, এবং ২৫ অনুচ্ছেদের অধীনে শ্রেণীকক্ষে হিজাব পরার অধিকার চাওয়া মুসলিম পড়ুয়া কর্ণাটক হাইকোর্টে বেশ কয়েকটি রিট পিটিশন দাখিল করে৷ তাদের পিটিশনের দাবি ছিল যে, হিজাব পরা একটি মৌলিক অধিকার । ভারতের সংবিধান যেখানে সমস্ত ধর্মের প্রচার ও অনুশীলন স্বাধীনতা দিয়েছে। সেখানে হিজাবে কেন  বাধা দেওয়া হচ্ছে।

অবশেষে এগারো দিনের মাথায় প্রধান বিচারপতি রিতু রাজ নেতৃত্বে কর্ণাটক হাইকোর্টের বেঞ্চ মঙ্গলবার সকালে এদিন হিজাবের উপরনিষেধাজ্ঞা বহাল রেখে আদালত জানায় যে, হিজাব পরা ইসলামী বিশ্বাসের অপরিহার্য অংশ তবে ধর্মীয় অনুশীলন নয়।

তবে এদিনের হাই কোর্টের রায়কে অনেক প্রশ্ন তুলে দিয়েছে। ধর্মীও আচার পালনে সংবিধান স্বীকৃত থাকলেও তা বাধার মুখে এক শ্রেনির মানুষ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories