Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

হিজাব ইসলামের অবিচ্ছেদ্যই অংশ, ধর্মের ব্যাখ্যা আদালতকে করা উচিত নয়: পপুলার ফ্রন্ট

এনবিটিভি ডেস্কঃ আজ মঙ্গলবার চলমান হিজাব বিতর্কের কর্ণাটক হাইকোর্ট রায় দিয়েছে। এরপরেই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ও এম এ সালাম হিজাব নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদনগুলি খারিজ করে কর্ণাটক হাইকোর্টের রায়ে গভীর হতাশা প্রকাশ করে বলেন, হিজাব ইসলামের অবিচ্ছেদ্য অংশ, ধর্মীও বিষয়ের ব্যাখ্যা আদালতকে করা উচিত নয়।

কর্ণাটক হাইকোর্ট মুসলিম ছাত্রীদের আবেদন খারিজ করে দিয়ে বলা হয়েছে যে, হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়। তা গভীরভাবে হতাশাজনক বলে মনে করে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। এদিনের রায়টি মৌলিক অধিকার এবং বহুত্ববাদের সাংবিধানিক মূল্যবোধের চেতনার পরিপন্থী বলে মনে করেন তারা।

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আরও জানান, দেশের মুসলিম নারীরা হিজাব তাদের বিশ্বাস ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে রেখেছে, অন্যদিকে তাদের অনুভূতির প্রতি আদালতের সংবেদনশীল ও মর্মান্তিক এই রায়।

তিনি বলেন, “আদালত ধর্মীয় গ্রন্থের ব্যাখ্যা করে একটি নতুন নজির স্থাপন করছে। এমন একটি প্রথার বিরুদ্ধে আদালত রায় দিয়েছে যেখানে ইসলাম ধর্মের গ্রন্থকে ভালোভাবে মন্থন করলে হিজাব পড়ার ব্যপারে স্পষ্ট আছে বলে মনে করেন সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মের অনুসারীরা।

এই রায় মেনে নেওয়া যায় না। আদালতের নিকট প্রশ্নটি মূলত মুসলিম মহিলাদের তাদের পছন্দের পোশাক পরার মৌলিক অধিকার সম্পর্কে ছিল, ইসলামে যা অপরিহার্য বা অপ্রয়োজনীয় তা নয়। একটি গণতান্ত্রিক দেশে ধর্মীও গ্রন্থ ব্যাখ্যা করার অধিকার সেই ধর্মের বিশ্বাসীদের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল।

হিজাবকে গেরুয়া শালের সঙ্গে তুলনা করে আদালত সঙ্ঘ পরিবারের কৌশলে ফাঁদে পড়ে গেছে। আরও একটি বিষয় আছে, যে রায়টি ডানপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির জন্য বৈধতা অনেকটা সুবিধা করে দেবে যাতে তারা মুসলিম মহিলাদের পছন্দের পোশাক নিয়ে হয়রানি চালিয়ে যেতে পারে।

এদিনের হাইকোর্টের রায়কে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া কোনভাবে মেনে নেবে না বরং প্রত্যাখ্যান করেছে বলে জানায়। এই রায়ের চ্যালেঞ্জ করার জন্য যৌথভাবে আইনি ও গণতান্ত্রিক পদ্ধতিতে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান সুশীল সমাজকে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories