Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

পরিবারিক বিবাদের জেরে বৌদির সাথে নৃশংস ঘটনা ঘটলো দুই দেওর!

গোলাম হাবিব, মালদা: পারিবারিক বিবাদের জেরে বৌদিকে তুলে নিয়ে গিয়ে মারধর করে ধর্ষণ করার অভিযোগ উঠলো দুই দেওরের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায়। স্থানীয়দের রোষের মুখে পড়ে পলাতক ওই দুই দেওর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, একই বাড়িতে প্রামানিক পরিবারের তিন ভাই থাকেন। নির্যাতিতা গৃহবধূর স্বামী জয়দেব প্রামানিক পেশায় সেলুনের ব্যবসায়ী। ঘটনার সময় তিনি ছিলেন না।এদিন সকালে বাড়ির একটি কমন রাস্তা পরিষ্কার করা নিয়ে গোলমালে সূত্রপাত হয় বৌদির সাথে দুই দেওরের। সেই সময় অভিযুক্ত দুই দেওর বড় বৌদির মুখ চেপে ঘরে নিয়ে গিয়ে মারধর করে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন জমা হয়। তখনই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনাটি এলাকায় জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।গুরুতর অসুস্থ অবস্থায় ৪০ বছর বয়সী ওই গৃহবধূকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে। এই ঘটনায় নির্যাতিতা ওই গৃহবধূর অভিযুক্ত দুই দেওর নরেন প্রামাণিক এবং সুরেন প্রামাণিকের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ধর্ষিতার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories