Wednesday, October 21, 2026
25 C
Kolkata

পানাগড়ের একটি প্রাচীন মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়

উজ্জ্বল দাস, পশ্চিম বর্ধমান:একটি প্রাচীন মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে, পানাগড়ের রণডিহা মোড় সংলগ্ন মা ত্রয়ম্বক দুর্গা মন্দিরে।

মন্দিরের পুরোহিত জানিয়েছেন, অন্যান্য দিনের মতো তিনি বুধবার সকালে মন্দির খুলতে এসে দেখেন মন্দিরের সমস্ত তালা ভাঙ্গা।এরপরই তিনি মন্দিরের কমিটির সদস্যদের খবর দেন। মন্দিরের পুরোহিত আজ সকালে মন্দিরে প্রবেশ করে দেখেন মন্দিরের প্রণামী বাক্স মন্দিরে নেই।এছাড়াও দেবীর গায়ের থেকে সোনার গয়না চুরি গেছে।এরপর খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করে।

পুলিশ মন্দির লাগোয়া সমস্ত এলাকা খোঁজাখুঁজি করতেই মন্দিরের পিছন ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় প্রণামী বাক্স ।প্রায় এক বছর ধরে জমানো মন্দিরের প্রণামী বাক্স থেকে সমস্ত টাকা চুরি হয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা। গত ১মাস আগেই এই মন্দিরের বাৎসরিক পুজো হয় । যার জন্য মন্দিরের প্রনামির বাক্সে প্রচুর টাকা ছিলো বলে অনুমান করা হোচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories