Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

‘দ্য কাশ্মীর ফাইলস’ না দেখলে দু’বছরের জেলের আবেদন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহার

এনবিটিভি ডেস্কঃ বিতর্কিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা না দেখলেই দু’বছরের জেল! তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি যশবন্ত সিনহার এই মন্তব্য শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। কিন্তু, কেন এই ছবির দেখার পক্ষে এত জোরাল সওয়াল করলেন তিনি?

দেশেজুড়ে শোরগোল ফেলে দেওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্কিত টুইট করতে দেখা গিয়েছে যশবন্ত সিনহাকে। তিনি লিখেছেন, “ সম্প্রতি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ফিল্মটি সারা ভারতে করমুক্ত করলে তা যথেষ্ট নয়। পার্লামেন্ট একটি আইন পাশ করতে হবে। যেন সমস্ত ভারতীয়দের জন্য দেখা বাধ্যতামূলক করা হয়। ‘যারা এখনও “দ্য কাশ্মীর ফাইলস” দেখেননি, তাঁদের দু’বছরের জন্য জেলে যাওয়া উচিত, আর যাঁরা এই সিনেমাটির সমালোচনা করবেন তাঁদের জন্য যাবজ্জীবন কারাবাস।”

এদিকে ছবিটি নিয়ে গেরুয়া শিবিরে সীমাহীন উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী নিজেই এই সিনেমা প্রচারে ব্যাস্ত।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখে ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর ব্যাপারে টু-শব্দ না শোনা গেলেও বাদ যায়নি তার দল তৃণমূল কংগ্রেসে সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহার গোলায়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories