Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ফিলিস্তিনের প্রতিও সংহতি প্রকাশের আহ্বান চিলির প্রেসিডেন্টের

ইউক্রেনের মতো ফিলিস্তিনের প্রতিও সংহতি প্রকাশের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। চ্যানেল-১৩ নামের একটি টিভি চ্যানেলকে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, ইউক্রেনে যা ঘটছে তা আমরা পর্যবেক্ষণ করছি। যেমন : ইউক্রেনের মারিউপোল শহরের শিশু হাসপাতালে ও পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনীয় সামরিক ঘাঁটিতে রুশ আক্রমণের বিষয়ে আমরা অবহিত। এ যুদ্ধের কারণে আমরা ইউক্রেনীয় জনগণের প্রতি সহানুভূতিশীল। কিন্তু, পৃথিবীতে আরো অনেক অঞ্চল আছে যেখানে অসংখ্য সহিংসতার ঘটনা ঘটছে। উদাহরণ স্বরূপ আমরা ফিলিস্তিনের কথা বলতে পারি। অথচ, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের ঘটনা আমরা তেমন একটা দেখি না।

ফিলিস্তিনের বিষয়ে চিলির প্রেসিডেন্ট বলেন, দীর্ঘ দিন ধরে ফিলিস্তিনকে (ইসরাইল কর্তৃক) দখল করে রাখা হয়েছে। সেখানে কী ঘটছে তা আমরা খুব একটা জানি না।চিলির প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনের কট্টর সমর্থক। তিনি অধিকৃত ফিলিস্তিন থেকে বিভিন্ন পণ্য আমদানির আহ্বানও জানিয়েছেন। সম্প্রতি ইসরাইলকে তিনি অপরাধী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন। এ সময় তিনি (ফিলিস্তিনিদের) মানবাধিকার রক্ষার বিষয়ে আহ্বান জানিয়েছেন। এছাড়া (ফিলিস্তিন ইস্যুতে) বিশ্বের শক্তিশালী দেশগুলো কেমন দায়িত্বহীন আচরণ করছে তার সম্পর্কেও বলেছেন।দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে বহু ফিলিস্তিনি বাস করে। বর্তমানে চিলিতে পাঁচ লাখ ফিলিস্তিনি বাস করছে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories