Sunday, September 6, 2026
28 C
Kolkata

অবশেষে বিবাহ বিচ্ছেদ শোভনের বান্ধবী বৈশাখীর; বৈশাখী এতদিনে মুক্তি পেল, মন্তব্য করলেন শোভন

বৈশাখীর সঙ্গে মনোজিত মন্ডলের মিউচুয়াল ডিভোর্সের পক্ষে এদিন রায় দিল আলিপুর আদালত। আজ বিকেল ৫টার মধ্যে বিচ্ছেদের নথি নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই রায়ের পর বৈশাখীর বন্ধু শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘এত দিল পর মুক্তির স্বাদ পেল বৈশাখী।’’

রায় পাওয়ার পর আদালতের বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈশাখী বলেন, ‘‘মিউচুয়াল ডিভোর্সের জন্য আবেদন করেছিলাম। আজ আমাদের শেষ শুনানি ছিল। বিচারক আমাদের সঙ্গে কথা বলে ডিভোর্সের রায় দিয়েছেন। সন্তানের ভরণপোষণের জন্য টাকা দিতে বলছেন ওঁকে (মনোজিৎকে)। তবে আমি জানিয়েছি, সন্তানের খরচ চালানোর মতো ক্ষমতা আমার আছে।’’

শোভন বলেন, ‘‘বৈশাখীর সঙ্গে আমার এত দিনের পরিচয়ে এই প্রথম বৈশাখীকে মুক্তির স্বাদ পেতে দেখলাম। আমিও এই মুক্তির স্বাদের অপেক্ষায় আছি। আজ থেকে চার বছর আগেও বলেছিলাম, আবারও বলছি, যেখানে বুক দেখাই, সেখানে পিঠ দেখাই না।’’

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories