Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

রায়দিঘির গোরাগাছিতে জলের সংকট। জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

দক্ষিণ 24 পরগনা রায়দিঘি থানা অন্তর্গত রায়দিঘি গোড়াগাছিতে রাস্তা অবরোধ করল গ্রামবাসীরা। আজ সকাল সাতটা থেকে নটা পর্যন্ত রাস্তার দু’পাশে বাঁশ এবং কঞ্চি দিয়ে রাস্তা অবরোধ করল। এই অবরোধে পুরুষ ও মহিলারা রাস্তার ওপর দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করলো। তাদের দাবী বহুদিন থেকে অর্থাৎ আম্ফান ঝড়ের সময় সমস্ত জলের কলগুলি অকেজো হয়ে যায়। এখন যে টিউবওয়েল গুলি আছে তা থেকে নোনা জল বের হয়। ওই জল খাওয়ার উপযুক্ত নয়। স্থানীয় পঞ্চায়েত মেম্বার বিজেপির কুমড়া পাড়া অঞ্চলের মাধব বিশ্বাস। তাকে জানিয়েও কোনো সুরাহা হয় নি এবং রায়দিঘির বিধায়ককে জানিয়েও কোনো সুরাহা হয় নি। তাই আজ সেই প্রতিবাদে রাস্তা অবরোধ হলো।

এই অবরোধের জেরে রাস্তার সমস্ত গাড়ি ঘোড়া অবরুদ্ধ হয়ে পড়ে। অবশেষে রায়দিঘি থানার পুলিশ প্রশাসন এসে বিক্ষোভকারীদেরকে প্রতিশ্রুতি দেন যে শীঘ্রই সমস্ত কলগুলি সারানো হবে। এই প্রতিশ্রুতির ফলে বিক্ষোভকারীরা তাদের অবরোধ তুলে নেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories