Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

‘ভূমি’র উদ্যোগে সিরাজ -উদ-দৌলাহ শহীদ দিবস পালন

গতকাল ৩রা জুলাই মেদিনীপুরের পটাশপুরে বাংলার হিন্দু-মুসলমানের ঐক্যবদ্ধ মিলিত শক্তির প্রতীক সুবে বাংলার শেষ নবাব সিরাজ-উদ-দৌলাহ শহীদ দিবস পালন করল ভূমিপুত্র উন্নয়ন মোর্চা অফ ইন্ডিয়া (BHUMI) মেদিনীপুর শাখা৷

মেদিনীপুরের সংগ্ৰামের মাটি পটাশপুরে পালিত হল ” সিরাজ -উদ -দৌলাহ শহীদ দিবস ” ৷বাঙালির জাতীয় বীর নবাব সিরাজ -উদ- দৌলাহ ছিলেন স্বাধীনতার প্রতীক এবং জাতীয় জাগরণের জীবন্ত প্রতীক৷ আজ বাঙালি জাতি বিভিন্ন ভাগে বিভক্ত ৷ এই বিভক্ত জাতির অখন্ড চেতনা সিরাজ -উদ -দৌলাহ৷ পটাশপুরে হিন্দু -মুসলিম সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে পালিত হল শহীদ দিবস৷ আজকে দাঁড়িয়ে বাঙালি জাতিসত্তার যে ক্ষতবিক্ষত হচ্ছে তার জন্য সিরাজ-উদ -দৌলাহ এর ম্মরণ প্রাসঙ্গিক ৷

সিরাজ -উদ- দৌলাহ ছিলেন হিন্দু -মুসলিমের ঐক্যবদ্ধ মিলিত শক্তির প্রতীক৷আজকে জাতির অবক্ষয়ের দিনে সিরাজ চেতনা বাঙালির উত্তোরণের জন্য জীবন্ত সংগ্ৰাম৷ সম্প্রীতি ও মেলবন্ধন ,ঐক্যবদ্ধ জাতীয় মর্যাদা৷ ভূমি – বাঙালি জাতীয়তাবাদ সংগঠন সিরাজের চিন্তা , চেতনা ও সম্প্রীতি প্রচার করে আসছে ৷ সিরাজ আজও বাঙালির কাছে অমর ৷ বাঙালি জাতির সৃষ্টি সাম্রাজ্যের হাত ধরে ৷ তাই বাঙালির জাতির ইতিহাস ও সাম্রাজ্যে সিরাজের ভূমিকা অন‍্যতম৷ পটাশপুরের বাঙ্গুচক মোড়ে ভূমি -মেদিনীপুর শাখা থেকে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ -উদ-দৌলাহ -এর শহীদ দিবস পালনের মাধ্যমে বাঙালির জাতীয় বীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হল৷ এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি -এর অন‍্যতম প্রতিষ্ঠাতা সদস্য ওয়াহেদ মির্জা ,এছাড়া সামসের খান , মির্জা হাশিম বেগ ,নিশি দা ইত‍্যাদি ব‍্যক্তিগণ ৷

ভূমির অপর প্রতিষ্ঠাতা সদস্য শেখ আবদুল মুরাদ জানান যে ভার্চুয়াল প্লাটফর্মেও সিরাজ শহীদ দিবস পালিত হয়েছে ভূমির পক্ষ থেকে।

নবাব সিরাজ-উদ-দৌলাহকে নিয়ে যে ভ্রান্ত ইতিহাস জনমানসে ছড়িয়ে আছে তা দূর করতে আমরা বদ্ধপরিকর বলে জানান ভূমির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ড. রামিজ রাজা।

ভার্চুয়াল আলোচনা

https://www.facebook.com/bhumiputraunnayanmorcha/videos/700268944402912

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories