Friday, March 6, 2026
32.6 C
Kolkata

উঠতি মডেলের রহস্য মৃত্যু ঘরে চাঞ্চল্য টলি পাড়ায়

ফের রহস্য মৃত্যু উঠতি মডেলের।কয়েক মাসের ব্যবধানে কলকাতায় ফের এক তরুণীর রহস্যমৃত্যু।এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাঁশদ্রোণীতে। বাঁশদ্রোণীর এক বহুতল ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তরুণীর ঝুলন্ত মরদেহ।
সূত্রের খবর,মৃতার নাম পূজা সরকার। গত ৬ মাস ধরেই ওই তরুণী ঐখানে থাকছেন। বাঁশদ্রোণী থানার উল্টো দিকের বহুতলে একটি ফ্ল্যাটে ভাড়া নিয়েছিলেন তিনি বলে খবর। এমনকি তার ফ্ল্যাটে বন্ধুদের যাতায়াত ছিল বলে অনুমান।


তার ফ্ল্যাটের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তরুণীকে। তাঁর গলায় গামছা জড়ানো ছিল।প্রাথমিক পর্যায়ে আত্মহত্যা বলেই অনুমান পুলিশের। যদিও ঘটনাস্থল থেকে কোনও প্রকার সুইসাইড নোট পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর।


পুলিশ সূত্রে খবর, মৃত মডেলের বাড়ি উত্তর ২৪ পরগনার গাই ঘাটাতে। স্থানীয় সূত্রে খবর, ওই ফ্ল্যাটে এক সময় দুই তরুণ ও দুই তরুণী থাকতেন। তবে তরুণীর সঙ্গে তাঁর বন্ধুর প্রায়শই বচসা লেগে থাকত। ইতিমধ্যেই তরুণীর সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনার পর তার পরিবার পরিজনকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, কয়েকমাস আগেই যাদবপুর এর গরফায় ‘আমি সিরাজের বেগম’ খ্যাত অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর দমদমের এক ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় আরও এক উঠতি মডেল বিদিশার। এমনকি পাটুলির বাড়ি থেকে অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর অস্বাভাবিক মৃত্যুর খবরও শোনা যায়। তারপর কসবায় আরও এক উঠতি মডেল সরস্বতীর দেহ উদ্ধার ঘিরেও চাঞ্চল্য ছড়ায়। এই ভাবে এক এক করে উঠতি মডেল দের মৃত্যু ঘরে রহস্যের দানা বাঁধছে টলি পাড়ায়।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories