Tuesday, October 20, 2026
27 C
Kolkata

হাওড়ার সলপে মর্মান্তিক বাইক দুর্ঘটনা! বেপরোয়া গতির বলি দম্পতি

বাইক নিয়ে গার্ডওয়ালে ধাক্কা মেরে ব্রিজ থেকে ৩০ ফুট নিচে ছিটকে পড়ে মৃত্যু দম্পতির। বাইকের বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার সলপ এলাকায়। গত শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে।

সূত্রের খবর, হাওড়ার ইচ্ছাপুরে আত্মীয়ের বাড়িতে পুজো দেখতে গিয়েছিলেন এই দম্পতি। মৃত পুরুষ ও মহিলার নাম প্রসেনজিৎ সিং ও তনুশ্রী সিং।পূজা শেষে রাত বারোটা নাগাদ নিজের বাড়িতে ফিরছিলেন এই যুগল। সাধারণত বাইক চেপেই ফিরছিলেন তারা। হাওড়ার সলপ ব্রিজ থেকে নামার সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি।

সূত্রের খবর,ব্রিজ থেকে নামার সময় বাইকের গতি ও অনেক টাই বেশি ছিল বলে সূত্রে খবর।

পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়েই গার্ডওয়ালে ধাক্কা মেরে ব্রিজ থেকে প্রায় ৩০ ফুট নিচে সার্ভিস রোডে ছিটকে পড়েন ওই দম্পতি।

সঙ্গে সঙ্গে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার করেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের সেখানেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

তবে মদ্যপ অবস্থায় বাইক চালানো হচ্ছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, এধরনের দুর্ঘটনা রুখতেই রাতে একাধিক সেতু বন্ধ রাখা হয়। এমনকী, দু’চাকার গাড়ি যাতে না ওঠে তার ওপরই নিষেধাজ্ঞা জারি থাকে। তারপরেও সলপ এলাকায় এধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories